চ্যাটজিপিটি-তে সম্ভানা দেখছে প্রতিদ্বন্দ্বী চীন
মাইক্রোসফট সমর্থিত সফটওয়্যার কোম্পানি ওপেনএআই’র জনপ্রিয় অ্যাপ চ্যাটচিপিটি। অ্যাপটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীনের ব্যবহারকারীদের হাতে এখনো পৌঁছেনি। তবে দেশটি থেকে এরই মধ্যে মিলেছে ব্যাপক সাড়া । চীনের বিভিন্ন কোম্পানি নিজস্ব পণ্যে এই প্রযুক্তি সমন্বয় করতে, এর প্রতিদ্বন্দ্বী বা বিকল্প সমাধান খুঁজে পেতে তোড়জোর শুরু করেছে।
মার্চে চ্যাটজিপিটি’র চীনা প্রতিদ্বন্দ্বী হিসেবে ‘আর্নিবট’ নামে পরিচিত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে দেশটির সার্চ ইঞ্জিন জায়ান্ট বাইদু।
নতুন খবর হলো- চ্যাটজিপিটি’র মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ।
চ্যাটজিপিটি’র ভাষাগত প্রক্রিয়াকরণ সক্ষমতার প্রশংসা করে এক সংবাদ ব্রিফিংয়ে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চ প্রযুক্তি বিভাগ প্রধান চেন জিয়াচাং বলেছেন, “বেশ কয়েকটি শিল্প ও খাতে এই প্রযুক্তি প্রয়োগের সম্ভাবনা রয়েছে।”
নৈতিকতার দৃষ্টিকোণ থেকে চ্যাটজিপিটি’র মতো বিভিন্ন প্রযুক্তির ব্যবহার খুব বেশি সীমিত করা উচিৎ নয় বলে সতর্ক করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ওয়াং ঝিগাং তিনি অবশ্য ‘সকল প্রযুক্তিগত অর্জনের ‘দুটি দিক’ থাকে’ মন্তব্য করে এই বক্তব্যটাকে আরো সুসংহত করেছেন।







